টেকনাফে তালিকাভুক্ত ৩ মানবপাচারকারী গ্রেফতার


কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার ভোর রাতে তালিকাভুক্ত ৩ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জামাল হোসেন, আবদুল­াহ ও মো. আলম।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত তিনজন তালিকাভুক্ত মানবপাচার চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাকি মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তিনটি পৃথক টিম উপজেলার শাহপরীরদ্বীপ, কোয়ানছড়ি পাড়া ও বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত মানবপাচারকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।