শেরপুর সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই কৃষকের দুই ছেলেসহ আরো পাঁচজন। নিহত মন্টু মিয়া (৪০) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়া পাড়া গ্রামের গুলজার মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার একটি ক্ষেতে আলু তোলার সময় আকস্মিক বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।