একটি বাদে ৬ রুটে লঞ্চ চলাচল শুরু

 
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে চলাচলকারী সাত রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। তবে নারায়ণগঞ্জ-মতলব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাত রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। দুপুরের পর ছয়টি রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
 
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি বদিউজ্জামান বাদল জানিয়েছেন, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে চাঁদপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জসহ সাতটি রুটে মোট ৭০টি লঞ্চ নিয়মিত চলাচল করে। সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেয়ায় এসব রুটে দুপুর পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। নারায়ণগঞ্জ-মতলব রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এই রুটের লঞ্চগুলোকে মেঘনা পাড়ি দিতে হয়। এজন্য এই রুটে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বাকি রুটগুলোতে চলাচল করছে।