রমজানে পুঁজিবাজারের লেনদেন সাড়ে ১০টা থেকে

রমজান মাসে বিনিয়োগকারীদের লেনদেনের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। 
 
ডিএসই জানিয়েছে, নতুন লেনদেন সূচি অনুযায়ী লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। সে হিসাবে রমজান মাসে লেনদেনের সময়সীমা ১ ঘণ্টা কমে আসবে। অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের সময় একই থাকবে। 
 
এদিকে রমজান উপলক্ষে ডিএসইর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। রমজানের পর বর্তমান নিয়মেই লেনদেন হবে।