গাজীপুরে জামায়াত-শিবিরের ৩৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মহানগরীর শিববাড়ি এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, ওই রেস্টুরেন্টে বেশ কিছু জামায়াত-শিবিরের নেতা-কর্মী গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে আটটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বিগত হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার সঙ্গে জড়িত রয়েছে।