কোহলিকে ফিরালেন জুবায়ের

 
সাকিবের জোড়া আঘাতের পরে ১৪ রান করা বিরাট কোহলি জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরে গেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ৯৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৩ রান। ক্রিজে আছেন মুরালি বিজয় (১৪৪) ও অজিঙ্কা রাহানে (৫৫)।
 
তৃতীয় দিনের শুরুতে সাকিব আল হাসানের  বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান (১৭৩)। প্রথম দিন ৭৩ রানে জীবন পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।  পরের ওভারে রোহিত শর্মাকে (৬) বোল্ড করেন সাকিব। 
 
বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা না হওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে সাড়ে নয়টায় খেলা শুরু হয়।
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত।