ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি চলছে। এর মধ্যেই আবারো বৃষ্টি শুরু হয়েছে। বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৮ রান। অপরাজিত আছেন মুরালি বিজয় (১৪৪) ও অজিঙ্কা রাহানে (৫৫)।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা না হওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে সাড়ে নয়টায় খেলা শুরু হয়।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত। তৃতীয় দিনের শুরুতে সাকিব আল হাসানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান (১৭৩)। প্রথম দিন ৭৩ রানে জীবন পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারে রোহিত শর্মাকে (৬) বোল্ড করেন সাকিব।
সাকিবের জোড়া আঘাতের পরে বিরাট কোহলি (১৪) জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরে যান।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পরই হঠাত্ করে বৃষ্টি শুরু হয়। বিরতি শেষ হওয়ার পরও বৃষ্টি না থামলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকতে পারে। আর নইলে বিরতির পর মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।