আংটি বদল করছেন দীপিকা-রণবীর!

 
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জণ বলিউড পাড়ার অন্যতম আলোচিত খবর। যদিও তারা দুইজনের কেউই সরাসরি এই বিষয়ে কোনো বক্তব্য দেননি। এখন শোনা যাচ্ছে, তারা নাকি আংটি বদল করতে যাচ্ছেন।
 
বৃহস্পতিবার ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও দীপিকা তাদের সম্পর্ককে নতুন রূপ দিতে চাচ্ছেন। তারা শিগগিরই আংটি বদল করার সিদ্ধান্ত নিয়েছেন। রণবীর ও দীপিকার পরিবার তাদের সম্পর্কের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। তাই দুইজনই তাদের বাগদান সম্পন্ন করতে চাচ্ছেন।
 
তবে দীপিকা বা রণবীরের কেউই এই বিষয়ে এখনো মুখ খুলেননি। সূত্র: ওয়ান ইন্ডিয়া।