আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের নেত্রীর ব্যর্থতার জন্য নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
তিনি শুক্রবার কুষ্টিয়া শহরের বটতৈলে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, বহির্বিশ্বের সাথে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হয় আওয়ামী লীগ তা জানে।
এ দেশের স্বার্থ রক্ষা করে বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সব সময় অগ্রগামী ছিল এখনও আছে। এ দলের সাথে কোন দলের সম্পর্কের অবনতি হয়েছে সেটা নিয়ে বিএনপির ভাববার কোন কারণ নেই।