জুবায়ের ৩০০-৪০০ উইকেট নেয়ার মতো বোলার : সাকিব

ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে সাকিবের পর বাংলাদেশের সেরা বোলারের খেতাবটা পেতেই পারেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। কারণ তৃতীয় দিনে দুই উইকেট শিকার করেছেন জুবায়ের। তার বোলিং বৈচিত্র্য মুগ্ধ সাকিব। খবর বাসসের।
 
তাই ভবিষ্যতের তারকা হিসেবে জুবায়েরকে উপাধি দিয়ে সাকিব বলেন, ‘আমি মনে করি, জুবায়ের এমন একজন স্পিনার যার ৩০০-৪০০ উইকেট নেয়ার সামর্থ্য আছে। এটা আমি মনে প্রাণেই বিশ্বাস করি। তৃতীয় দিন সে অনেক ভালো বল করেছে। আরো ভালো বল করতে পারতো। কিন্তু সে পারেনি। কারণ প্রিমিয়ার লিগ বা বিসিএলে বেশি খেলতে পারেনি সে। সেখানে খেলতে পারলে তার জন্যই ভালো হতো। তাই এগুলো নিয়ে যারা কাজ করেন তাদের গুরুত্বসহকারে এ বিষয়গুলো দেখাশুনা করা উচিত।’