‘এখন খুব স্বাচ্ছন্দে কাজ করতে পারছি’

সঙ্গীতশিল্পী হূদয় খানের সাথে বিচ্ছেদের পর মাঝে কিছুদিন অভিনয় থেকে বিরতিতে ছিলেন অভিনেত্রী ও মডেল সুজানা জাফর। সেই বিরতি কাটিয়ে সম্প্রতি কাজে ফিরেছেন তিনি।

 
কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং ছাড়াও ব্যস্ত আছেন কয়েকটি ঈদের নাটকের শুটিংয়েও কাজ করছেন।
 
আবারও কাজ ফিরে সুজানা বলেন, ‘এখন আমি স্বাচ্ছন্দে কাজ করতে পারছি। হূদয়ের সাথে থাকাকালীন যে সমস্যাগুলো হতো তা আমি এরমধ্যে জানিয়েছি। এখন মনে হচ্ছে আমি নিজেকে ফিরে পেয়েছি। আর এখন নিয়মিত কাজ করতে চাই। নিজেকে সবসময় কাজের মধ্য দিয়ে ব্যস্ত রাখতে চাই।’