চীনে ভোক্তা মূল্যস্ফীতিতে নিম্নগতি

চীনে চলতি বছরের মধ্যে ভোক্তা মূল্যস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত মাসে চীনের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২ শতাংশে। যা পূর্বাভাসকৃত ১ দশমিক ৩ শতাংশের তুলনায় কম। এপ্রিলে চীনের মূল্যস্ফীতির হার ছিল ১ দশমিক ৫ শতাংশ। বিভিন্ন প্রণোদনামূলক পদক্ষেপের মাধ্যমে ভোক্তা ব্যয় বাড়াতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এরই মধ্যে তিন দফা সুদের হার কমানো হয়েছে।

এদিকে মূল্যস্ফীতির নিম্নগতি ভোক্তা ব্যয় বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে। কারণ এতে ভোক্তারা পণ্য ক্রয়ে উত্সাহী হয়ে উঠবেন। তবে দ্রব্যমূল্য কমে গেলে বিক্রেতারা বিক্রি কমাতে উত্সাহী হয়। উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোও কমিয়ে দেয় বিনিয়োগের পরিমাণ। সুতরাং মূল্যস্ফীতি যেন অনেক কমে না যায় সে ব্যাপারেও সজাগ রয়েছে চীনা সরকার।