টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার


 টেকনাফে দেড় কোটি টাকার মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাতে সদর ইউনিয়ন নাজির পাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় কাউকে করতে পারেনি।

৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ জানান, শুক্রবার গভীর রাতে ওই এলাকায় ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে নাজির পাড়ার বিওপির বিজিবির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পলিথিন মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধার ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার মূল্যে দেড় কোটি টাকা বলে জানায়।

ইয়াবাগুলো সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তিতে ঊধ্বর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলে জানান তিনি।