চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে সাকিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সাকিম চাকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাকপাড়া গ্রামের বাসিন্দা ওমর আলী জানান, শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে ঝড়বৃষ্টির সময় সাকিম চরবাগডাঙ্গা হাটের পাশে বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাকিমের মৃত্যু হয়।