ছিনতাইয়ের অভিযোগে ঢাকায় গ্রেফতার ২

 
ছিনতাইয়ের অভিযোগে ঢাকার পশ্চিম মালিবাগ থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- মতিউর রহমান তন্ময় ও বায়েজিদ আহমেদ। এদের মধ্যে তন্ময় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বায়েজিদ হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র।
 
রমনা থানার উপ-পরিদর্শক টোকনুজ্জামান জানিয়েছেন, তন্ময় ও বায়েজিদের কাছ থেকে একটি ক্যামেরার লেন্স, চারটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
 
গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিহাব বিন আমিন ও তার চাচাতো ভাই সিয়াম হাসান মালিবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তাদের অভিযোগের ভিত্তিতে মতিউর ও বায়েজিদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি।