শিবগঞ্জ পৌর জামায়াতের আমির গ্রেফতার

 
শিবগঞ্জ পৌর জামায়াতের আমির মো: গোলাম আজমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শিবগঞ্জ বাজার এলাকার ইসলামী ব্যাংকের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাম আজম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে গোলাম আজম ইসলামী ব্যাংকের পাশের গলিতে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
তিনি আরো জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।