গাইবান্ধায় ছুরি মেরে ৬৫ লাখ টাকা ছিনতাই



জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৬৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এসময় ব্যবসায়ীর সঙ্গে দুই কর্মচারী ছিলেন। তারাও হামলার শিকার হয়।  


স্থানীয় থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে থানা মোড়ের ঝিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলা সদরের বুজরুক বোয়ালিয়া এলকার মুরাদ হোসেন (৩০) ও পারভেজ (২৮) এবং সোনারপাড়া এলাকার মানিক শেখ (২৫)।