আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বড় বাধা এখন বিএনপি-জামায়াত জোট। দেশের প্রতি যাদের মায়া নেই, যাদের বিবেক নেই, তারা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রিন্সিপাল শাহাজান ফাউন্ডেশন আয়োজিত শেকড়ের সন্ধানে গ্রন্থের প্রকাশনা এবং গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি শাহজান আলম সাজুর সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অভিনেতা ড. ইনামুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজালে দলটি জনগণের কিছুটা আস্থা ফিরে পেতে পারে এমন মন্তব্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির মধ্যেই গুঞ্জন উঠেছে খালেদা জিয়া ব্যর্থ নেত্রী।