সীমান্তে ৪ কেজি সোনাসহ ২ ভারতীয় আটক

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে চার কেজি ছয় শ গ্রাম সোনাসহ আটক করা হয়েছে। শনিবার বিকালে বেনাপোলের ওপার সীমান্তের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ওই দুই ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করে।
 
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে আটককৃতদের বাড়ি ভারতের কাশ্মির এলাকায়।
 
বেনাপোল চেকপোস্টে কর্মরত কাস্টমস সুপার উত্তম কুমার বলেন, গণমাধ্যমে ঘটনাটি তিনি শুনেছেন।