বগুড়া শহরতরীর চারমাথা গোদারপাড়া বাজারে সার বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, বগুড়া সদরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার আলমগীর হোসেনের ছেলে হাবিব (১২) এবং সর্দারপাড়ার নূর নবীর ছেলে সিয়াম (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল তিনটার দিকে গোদারপাড়া বাজারের কাছে জাহিদুর রহমান মহিলা কলেজের সামনে বগুড়া-নওগাঁ সড়ক পার হচ্ছিল হাবিব ও সিয়াম। এ সময় নওগাঁ থেকে সার বোঝাই ট্রাকটি ওই দুই শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই হাবিব মারা যায় ও সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেল চারটার দিকে সিয়াম মারা যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে চলে যাওয়ায় ট্রাকটি আটক করা যায়নি।