‘অবিবাহিত ড্রাইভারেরা দুর্ঘটনা বেশি ঘটায়’

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে মানুষের মধ্যে মূল্যবোধ জাগাতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থার সকল পর্যায়ে আইনের শাসনের অনুপস্থিতির একটি লক্ষণ হচ্ছে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। আর  নাগরিক সমাজকে সোচ্চার হতে হবে। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিবাহিত ড্রাইভারদের চেয়ে অবিবাহিত ড্রাইভারেরা দুর্ঘটনা বেশি ঘটায়। এখানে পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের দায়বদ্ধতা সম্পর্কিত।
 
শনিবার সকালে শাহবাগ পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে ‘সড়ক দুর্ঘটনারোধে জাতীয় ঐক্য’ আয়োজিত ‘সড়ক দুর্ঘটনায় প্রাণহানি: আর্থ-সামাজিক সংকট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এর আগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে ৪০০ বর্গফুট দৈর্ঘ্যের ‘সড়ক দুর্ঘটনার তথ্যচিত্র ভিত্তিক ব্যানার প্রদর্শনী’ উদ্বোধন করা হয়। উদ্বোধন করে সড়ক দুর্ঘটনায় পঙ্গু মো. এহসান।
 
 
শনিবার সকালে শাহবাগ পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে ‘সড়ক দুর্ঘটনারোধে জাতীয় ঐক্য’ আয়োজিত ‘সড়ক দুর্ঘটনায় প্রাণহানি: আর্থ-সামাজিক সংকট’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
 
বারভিডার সভাপতি মো. আব্দুল হামিদ শরীফ বলেন, ভাঙাচোরা, ত্রুটিপূর্ণ গাড়ি এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। তিনি এক্ষেত্রে ঔপোনিবেশিক আইন সংস্কারেরও দাবি জানান।
 
সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মুহম্মদ সিরাজ-উল- ইসলাম, হক’স বে এর  ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক। সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন সড়ক দুর্ঘটনারোধে জাতীয় ঐক্যে’র সদস্য সচিব সাইদুর রহমান।