চোখের চিকিত্সা নিলেন শেখ হাসিনা

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছয় দিনের যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চোখের চিকিত্সার জন্য যান। সেখানে চোখের চিকিত্সা শেষে তিনি হিল্টন হোটেলে ফিরে আসেন।
 
 মায়ের সাথে সময় কাটানোর জন্য প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সন্তানসহ কানাডা থেকে লন্ডনে এসেছেন। প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও বর্তমানে লন্ডনে রয়েছেন।