কুমিল্লায় বাস ও অটোরিকশা সংঘর্ষে সাদ্দাম হোসেন (২৫) ও হানিফ (২২) নামে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চার জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মডেল থানার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সাদ্দাম হোসেন ও হানিফ নিহত হন।হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহত সাদ্দাম হোসেন ও হানিফ সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের বাসিন্দা। গুরুতর আহতদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পাল জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।