ফতুল্লা টেস্ট ড্র

বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ড্র হয়েছে। এর আগে ২৫৬ রানেই থেমে গিয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। রবিবার শেষ দিনে সাত উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্বাগতিকরা। ফলোঅনে পড়া টাইগাররা দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ সতর্কতার সঙ্গে। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ১৬ ও ইমরুল কায়েস ৭ রান করার পরেই খেলা শেষ করেন আম্পায়াররা। 
 
এর আগে রবিবার বেলা পৌনে একটায় শুরু হয় ফতুল্লা টেস্টের শেষ দিনের খেলা। শুরুতেই সাকিব আল হাসানকে হারায় স্বাগতিকরা। রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দি হন সাকিব। পরে কায়েস ও সৌম্য সরকারের জুটি ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশকে। তবে তাদের সেই যাত্রা খুব দীর্ঘ হয়নি। ৭২ রান করা কায়েসকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন হরভজন সিং। এরপর দলীয় স্কোরে ৪ রান যোগ হতেই বিদায় নেন সৌম্য সরকার। অ্যারনের বল ব্যাটে লেগে স্ট্যাম্প ভাঙে তার।
 
পরে লিটন দাসের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে বিদায় নেন শুভাগত হোম চৌধুরী (৯)। অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। এরপর দলের হাল ধরেন লিটন দাস। ভারতীয় বোলারদের ভালোভাবেই মোকাবেলা করছিলেন তিনি। ব্যক্তিগত ৪৪ রানে লিটন দাস আউট হলে চাপে পরে বাংলাদেশ।
 
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পৌনে একটায় ৩ উইকেটে ১১১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। 
 
৬ উইকেটে ৪৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।