সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে পিকআপ ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম (২৫)। তিনি সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আসগার আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রবিবার দুপুর বারোটার দিকে যশোরগামী পন্যবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিকে আসা ট্রলির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রলিচালক শফিকুল ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।