বুলবুলকে বরখাস্তের আদেশ বহাল

 
রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। নাশকতার একাধিক  মামলায় চার্জশিট দেয়ার প্রেক্ষিতে বুলবুলকে মেয়র পদ থেকে বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
 
পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যলেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বুলবুল। এর প্রেক্ষিতে গত ২৮ মে বুলবুলের বরখাস্তের আদেশ স্থগিত করে দেয় হাইকোর্ট। হাইকোর্টে এই স্থগিত আদেশ বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
 
গত ৪ জুন হাইকোর্টের এই আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার বিচারপিতি। আজ রবিবার প্রধান বিচাপতি এসকে সিনহার নের্তৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ চেম্বার বিচাপতির স্থগিত আদেশ বহাল রাখলেন।
 
ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বুলবুলকে বরখাস্তের আদেশ বহাল থাকল।
 
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।