বিএনপি নেতাকে পেটালো যুবদল কর্মীরা

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম যুবদল অফিসে হামলার শিকার হয়েছেন। এ সময় যুবদল কর্মীরা তাকে মেরে আহত করে। 
 
রবিবার দুপুরে বিএনপির সংবাদ সম্মেলনের পর আব্দুস সালাম যুবদল অফিসে গেলে কয়েকজন কর্মী তাকে এলোপাথাড়ি মারধর করেন। 
 
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় যুবদল অফিসে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রেসব্রিফিংয়ের পর ৪র্থ তলায় যুবদল অফিসে ছিলেন অ্যাডভোকেট সালাম। দুপুর আড়াইটার দিকে ১০-১২ জন যুবদলকর্মী সেখানে গিয়ে তাকে মারধর করতে থাকেন। তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে কর্মীরা। আব্দুস সালামকে মারধর করার কারণ জানা যায়নি। এরপর আব্দুস সালামকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেয়া হয়।