জেলার পাঁচবিবি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ভারতীয় ঔষধ এবং বিভিন্ন পণ্য জব্দ করেছে। অভিযানের সময় চোরাচালানীরা পালিয়ে গেছে।
বিজিবি সূত্র জানায়, একদল চোরাচালানী উপজেলার বাগজানা এলাকা দিয়ে ভারতীয় ঔষধ, শাড়ি ও কাপড় নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা পালিয়ে গেলে বিজিবি সদস্যরা সেখান থেকে ৫০ হাজার ডেক্সিন ট্যাবলেট, ৫০ হাজার প্রাকটিন ট্যাবলেট, ৩৫টি শাড়ি, ২০টি থ্রি পিস, ১০টি শার্ট পিস এবং ১০ কেজি কিচমিচ উদ্ধার করে।
বিজিবি অতিরিক্ত পরিচালক নাসির ইমাম রুমি জানান, জব্দকৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে।এগুলোর বাজর মূল্য ২২ লাখ নয় হাজার টাকা।