অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
 
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলার তালা উপজেলার কুমিরা বাজার থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ শিশুসহ ১৩ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছে। তারা বাগেরহাট ও পিরোজপুর জেলার বাসিন্দা।

সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।