মাশরাফিকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ভারত-বাংলাদেশ টেস্ট চলার সময় দেশের একটি দৈনিকে এ সংক্রান্ত কলাম লেখার অপরাধে তাকে এ নোটিশ দেয়া হয়েছে।
 
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বোর্ডের অন্যান্য কর্মকর্তারা এ ব্যাপারে কিছু বলতে চাননি। 
 
বিসিবির কোড অব কন্ডাক্টে বলা আছে, চুক্তিভুক্ত ক্রিকেটার এবং  বিসিবি কর্মকর্তা সিরিজ চলার সময় মিডিয়াতে কলাম লেখতে পারবে না। শুধু তাই নয়, মিডিয়াতে কথা বলার আগে বিসিবির অনুমতিও নিতে হবে। বিসিবির এই নির্দেশ উপেক্ষা করে টেস্ট নিয়ে কলাম লেখেন মাশরাফি। টেস্ট স্কোয়াডে তিনি ছিলেন না।