বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি ভারতীয় পত্রিকাকে বলেছেন, তিনি ও তার দল ভারতবিরোধী নয়। হিন্দুবিরোধীও নন তারা। গত দুই বছর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেন।
তিনি বলেছেন, তাকে ও তার দলকে ভারতবিরোধী হিসেবে তুলে ধরতে অপপ্রচার চালানো হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে তার সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর নয়াদিল্লিভিত্তিক পত্রিকা দ্য সানডে গার্ডিয়ানের সাংবাদিক সৌরভ সান্যালকে একটি সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপিনেত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, ভারত বিরোধিতার অভিযোগ, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা না করা, সংসদ নির্বাচন বর্জন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মনোভাবসহ নানা বিষয়ে কথা বলেছেন।