জেলার টেকনাফ উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়ন নয়া পাড়ার সীমান্ত এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা।
৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।