বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বর্তমান সরকার যে নির্বাচিত নয়, তা দেশের মানুষের মতো বিদেশিরাও জানে। সে কারণে দেশে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে করে বিএনপি।
রিপন বলেন, দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। যা কোনোভাবেই দেশের জন্য ভাল নয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।