দুই প্রজন্ম

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ৭০-৮০ দশকের সাড়া জাগানো চিত্রনায়িকা রোজিনা।

 
আসন্ন ঈদে চ্যানেল আইয়ের জন্য নির্মিত একটি নাচের অনুষ্ঠানে দেখা যাবে এই চিত্রনায়িকাকে। রোজিনার অভিনীত চলচ্চিত্রগুলো থেকে জনপ্রিয় ৬টি গানের সাথে রোজিনাকে নাচতে দেখা যাবে অনুষ্ঠানটিতে। গানগুলোর মিউজিক ভিডিও নতুন করে নির্মাণ করা হচ্ছে। ভিন্ন বিষয়টি হচ্ছে মিউজিক ভিডিওগুলোতে রোজিনার সাথে নাচবেন এই প্রজন্মের চিত্রনায়করা। ওপরের ছবিতে রোজিনার সাথে নাচছেন জায়েদ খান।