মেহেরপুরে বিএনপি- জামায়াতের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। মেহেরপুর সদর উপজেলা থেকে ছয়জন, মুজিবনগর উপজেলা থেকে তিনজন ও গাংনী উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।