কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছবির মিয়া (৩৮) নামের এক আসামি মারা গেছে। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কারা ওয়ার্ডে সে মারা যায়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার এই তথ্য নিশ্চিত করেছেন। ছবির মহানগরীর সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মজিবুর রহমান জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ছবির মিয়াকে গত ৪ জুন আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। আজ সকাল ছয়টার দিকে তার বুকে ব্যথা অনুভূত করলে তাকে কুমেক হাসপাতালের নেয়া হয়। কারা ওয়ার্ডে ভর্তি করার পর ছবির মারা যায়।
ছবির মহানগরীর সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে।