শরীয়তপুরে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার আসামি সোলায়মান মোল্যা ওরফে সোলায়মান মৌলভীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
সোলায়মানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)ওসি সুব্রত কুমার সাহা জানান, রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পর রাতে কাশিপুর মুসলিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে সোলায়মান মোল্যাকে গ্রেফতার করা হয়।
২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের দায়ের করা যুদ্ধাপরাধ মামলার প্রধান আসামি সোলায়মান।