রাজধানীর বংশালে যুবলীগ নেতার গুলিতে ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি মো. রিপন (৩৮) আহত হয়েছেন। সোমবার দুপুরে এ হামলার শিকার হন তিনি।
গুলিবিদ্ধ রিপনের অভিযোগ, দুপুরে বংশালের মালিটোলা এলাকার ফোমঘর নামে একটি দোকানে বসে ছিলেন তিনি। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে ও বাম হাতে দুটি করে গুলি বিদ্ধ হয়।
পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।