প্রধানমন্ত্রীর নতুন প্রেসসচিব ইহসানুল করিম

 
প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন ইহসানুল করিম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
 
ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক। গত দুই বছর রাষ্ট্রপতির প্রেসসচিবের দায়িত্বে ছিলেন।
 
গত ২৫ মে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসাবে ইহসানুলের চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন দায়িত্বে তিনি এ কে এম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।