উলিপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল ছাই

জেলার উলিপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোররাতে উপজেলা সদরের জনতা ব্যাংক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
জানা গেছে, সোমবার ওই এলাকার একটি কম্পিউটার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা দুই দিকের প্রায় ২০টি দোকান ছড়িয়ে পড়ে। 
 
অভিযোগ উঠেছে, মাত্র আধা কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে যায়। 
 
এ ঘটনায় ফায়ার সার্ভিসের কেউই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।