জেলার সীতাকুন্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফোর লাইন বন্ধ করে দেওয়ায় রবিবার রাত নয়টা থেকে সোমবার দুপুর দুইটা পর্যন্ত ওই সড়কের চট্টগ্রাম সিটি গেইট থেকে বড় দারোগারহাট পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিল্লুর রহিম জানান, মহাসড়কের কুমিরা থেকে বড়দারোগারহাট পর্যন্ত হঠাৎ ফোরলাইন বন্ধ করে দেওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।