দেশে ফিরলেন থাইল্যান্ডে উদ্ধার ৪৭ বাংলাদেশি


অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় থাইল্যান্ডে উদ্ধ‍ার হওয়া ৪৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার রাত পৌনে আটটার দিকে তাদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি০৮৯ নম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।