ভারতের সেনা প্রধান দলবির সিং ঢাকায়

 
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের সেনা প্রধান জেনারেল দলবির সিং ঢাকায় এসেছেন। সোমবার বিকাল ৫টার দিকে ভারতীয় সেনাপ্রধানকে বহনকারী বিমানটি ঢাকার কুর্মিটোলা বিমান ঘাটিতে অবতরণ করে।
 
মঙ্গলবার বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭২তম লং কোর্স এবং ৪৩তম স্পেশাল কোর্স-এর ক্যাডেটদের কমিশন প্রদান উপলক্ষে এ প্রেসিডেন্ট কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।