সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের জন্য দু’জন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে জেলা জজ মো. জাকির হোসেনকে আপিল বিভাগের এবং জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেনকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহা তাদেরকে এ পদে নিয়োগ দেন। এর আগে তারা অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদ সৃষ্টির পর ওই দুটি পদে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হলো। রেজিস্ট্রার জেনারেল হিসেবে ইতমধ্যে নিয়োগ পেয়েছেন সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম।