'টাইমপাস' সম্পর্কে আগ্রহী কঙ্গনা

 
'কুইন' খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত জানিয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের চেয়ে তিনি 'টাইমপাস' সম্পর্কে অধিক বিশ্বাসী। এরকম 'টাইমপাস' সম্পর্ক নিয়ে তার সংস্কারমুক্ত মানসিকতা ও আগ্রহের কথাও জানান তিনি।
 
কঙ্গনাকে খুব শিগগিরই 'কাট্টি বাট্টি' ছবিতে ইমরান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে তিনি ভালবাসার প্রচলিত ধারণায় আস্থাহীন এক নারীর চরিত্রে অভিনয় করছেন। প্রচলিত সম্পর্কের বদলে স্বল্প সময়ের প্রেমে অধিক আগ্রহী কঙ্গনাকে বিয়ে ছাড়াই ইমরান খানের সাথে একই ছাদের নিচে থাকতে দেখা যাবে।
 
'কাট্টি বাট্টি' সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, 'সম্পর্কের বোঝাপড়া না থাকার কারণে প্রেমের শুরুতেই বিয়ের কথা আপনার মাথায় আসবে না। যাই হোক টাইমপাস সম্পর্কের ব্যাপারে আমার কোন আপত্তি নেই।'
 
IMG0
 
দুবার জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী আরো জানান, বিয়ে না করে এক সঙ্গে থাকার ব্যাপারেও তার কোন আপত্তি নেই। সূত্র: এনডিটিভি