ফেসবুক টুইটারে বাংলাদেশ ব্যাংক

এখন থেকে ফেসবুক, টুইটার ও ইউটিউবের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম দেখতে পাবেন সাধারণ মানুষ। সেখানে প্রাসঙ্গিক প্রশ্ন করার সুযোগ থাকবে। পাওয়া যাবে জবাবও। এজন্য বাংলাদেশ ব্যাংকে আলাদা একটি টিম কাজ করবে।  
 
সোমবার স্যোশাল মিডিয়া কমিউনিকেশন গেটওয়ে নামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
 
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, এসকে সুর চৌধুরী ও আইএফআইসি ব্যাংকের এমডি শাহ এ সারোয়ার।
 
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে সব বিভাগের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গভর্নর নিজের পরিচয় দিয়ে একটি টুইট বার্তা দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।