সিরিজের একমাত্র টেস্ট শেষে সোমবার ছুটির আমেজে ছিল ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোমবার বিকেলে ঢাকায় এসে হোটেলে থাকা দলের সঙ্গে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহিত শর্মা ও ধবল কুলকার্নি।
এদিকে টেস্ট খেলেই সোমবারই ঢাকা ছেড়েছেন মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, ইশান্ত শর্মা, করন শর্মা, ঋদ্ধিমান শাহা, হরভজন সিং ও বরুণ অরুণ।
বাংলাদেশ দল সোমবার মিরপুরে অনুশীলনে কাটালেও অতিথি ভারতীয় দলের ক্রিকেটাররা শপিং মলে ঘুরে ফিরে ছুটির আমেজে দিন পার করেছেন। এমনটি নিশ্চিত করে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার বিশ্বরূপ দে বলেন, আজ আমাদের সূচীতে কোন অনুশীলন ছিল না। এদিন ক্রিকেটারদের ছুটি ছিল। প্রত্যেকেই নিজের মতো করে দিন পার করেছেন। তবে বিকেলে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহিত শর্মা ও ধবল কুলকার্নি।’