জীবনসংকেত নাট্যগোষ্ঠির নাটক ‘জ্যোতিসংহিতা’। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির ১০তম মঞ্চায়ন। মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটি লিখেছেন রুমা মোদক ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
ভাটি বাংলার বীর মুক্তিযাদ্ধা জগেজ্যাতি দাস ও দাস পার্টির দুরন্ত যুদ্ধগাঁথা ‘জ্যোতিসংহিতা’। নিয়মিত প্রদর্শনীর অংশ হিসেবেই নাটকটি মঞ্চস্থ হচ্ছে।
‘জ্যোতিসংহিতা’য় অভিনয় করছেন শ্যামা ধর, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, রুমা মোদক, সৈয়দ আব্দুল বাকী ইকবাল, সনজিত সিনহা বাপ্পী, রিংকু দেব, সুজন চৌধুরী, মাজহারুল ইসলাম পাভেল, সৌরভ বিকাশ দেব, আজহারুল ইসলাম মুরাদ, কাজী লুত্ফুর রহমান, নজরুল ইসলাম, রবিউল আমিন রবি, মোজাম্মেল হক চৌধুরী সোহান প্রমুখ।