আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন জানিয়েছেন, একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে।
মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিটে আপিল বিভাগ রায় ঘোষণার পর তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাবুব হোসেন বলেন, মৃত্যুদণ্ড দেয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ এ মামলায় ছিল না বলেই তিনি মনে করেন।রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে ১৫ দিনের মধ্যে আমরা রিভিউ আবেদন করব।
সর্বোচ্চ আদালত আপিল আবেদন ‘আংশিকভাবে মঞ্জুর’ করেছে বলে তিনি উল্লেখ করেন।