সালাউদ্দিন কাদেরের আপিল শুনানি শুরু

 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে মঙ্গলবার সকালে এ শুনানি শুরু হয়।
 
সালাউদ্দিন কাদেরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এস এম শাহজাহান। শুনানিতে তিনি সালাউদ্দিন কাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগসমূহ তুলে ধরেন।
 

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে এই রায়ে বিরুদ্ধে আপিল করেন তিনি।